সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১

শিল্পা আর থাকতে চাইছেন না স্বামীর সঙ্গে

শিল্পা আর থাকতে চাইছেন না স্বামীর সঙ্গে

পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর সেই ঝামেলায় জড়িয়ে যান শিল্পাও। গত ১৯ জুলাই মুম্বাই পুলিশ তাকে পর্নগ্রাফি মামলায় গ্রেফতার করে। এখনও পর্যন্ত জামিন মেলেনি তার। বরং একের পর এক বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। খবর এনডিটিভি

এদিকে শিল্পা শেঠির এক ঘনিষ্ট বন্ধু বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে বলেছেন, খুব শিগগিরই রাজ কুন্দ্রার ঝামেলা মিটছে না। বরং প্রতি সপ্তাহেই সমস্যা বাড়ছে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর থেকে শিল্পার মতো আমরাও হতবাক। হীরা আর ডুপ্লেক্স বাড়ি যে অবৈধ উৎস থেকে পাওয়া, তার কোনও ধারণাই শিল্পার ছিল না।

শিল্পার ওই বন্ধুর ভাষ্য, শিল্পা চান তার সন্তানেরা যেন তাদের বাবার অবৈধ সম্পত্তি থেকেও দূরে থাকে। বলেন, আমরা যত দূর জানি, কুন্দ্রার সম্পত্তির এক রত্তিও শিল্পা স্পর্শ করতে চায় না।

এমনকি ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিংও পিছিয়ে দেন তিনি। ঘটনার প্রায় এক মাস পর গত ১৭ আগস্ট আবারও শুটিংয়ে ফেরেন তিনি। সেটে ফেরায় রিয়েলিটি শোয়ের টিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

উল্লেখ্য, রাজের সঙ্গে শিল্পার পরিচয় ২০০৭ সালে। তখন রাজ ছিলেন বিবাহিত। জানা যায়, শিল্পার সঙ্গে সম্পর্কের কারণেই রাজের ওই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এরপর তারা বিয়ে করেন। মুম্বাই থেকে কিছুটা দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ে। ওই দিন শিল্পাকে ৩ কোটি রুপি দামের একটি আংটি দিয়েছিলেন রাজ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025