শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১

আশ্রয়প্রার্থী আফগানদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বরিস জনসন

আশ্রয়প্রার্থী আফগানদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বরিস জনসন

আফগান নাগরিকদের কাছে ব্রিটেন ঋণী বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও ব্রিটেনের সঙ্গে কাজ করা আফগানদের জীবন এখন ব্যাপক ঝুঁকিতে রয়েছে। তাদেরকে বের করে আনতে এরইমধ্যে নতুন করে তালেবানের সঙ্গে আলোচনা করছে ব্রিটেন।

বুধবার তিনি বলেন, যেসব আফগান নাগরিক ব্রিটেনে আশ্রয় নিয়েছেন তাদের কাছে তার দেশ ঋণী হয়ে আছে। এই আফগান নাগরিকরা ন্যাটো বাহিনীর সঙ্গে মিলে কাজ করেছে। একইসঙ্গে এই আশ্রয় নেয়া আফগানদের সর্বোচ্চ সহযোগিতা করার ঘোষণা দেন বরিস জনসন।

তিনি বলেন, আফগানিস্তানে যারা আমাদের সেনাদের সঙ্গে কাজ করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এখন ওই আফগান ও তাদের পরিবারের সদস্যদের ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য যতো সহযোগিতা দরকার তা নিশ্চিতে আমি বদ্ধপরিকর।

প্রসঙ্গত, যদিও ব্রিটেন প্রায় ৮ হাজার আফগানকে ফেলে এসেছে বলেও ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে বরিস জনসনের সরকারকে। এরইমধ্যে গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান মিলিশিয়ারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026