মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯

অকল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত হামলাকারী, আহত ৬

অকল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত হামলাকারী, আহত ৬

শহরটির নিউলিয়ান সুপারমার্কেটে এক ব্যক্তি হামলা চালিয়ে ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করেছে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। বিবিসি, রয়টার্স।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সুপার মার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করে। পরে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এর এক মিনিটের মধ্যে সে নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলো। সে জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিলো।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ চালায়। অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সুপার মার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026