শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১

রানি এলিজাবেথের শেষকৃত্যের পরিকল্পনা ফাঁস

রানি এলিজাবেথের শেষকৃত্যের পরিকল্পনা ফাঁস

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বর্তমান বয়স ৯৫ বছর। এই বয়সেই রানির মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার। এমনকি তার মৃত্যুর পর শেষকৃত্যের সব পরিকল্পনাও করা হয়েছে। তবে সেই গোপন পরিকল্পনা এবার ফাঁস হয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো।

অবশ্য এর আগেও অপারেশন লন্ডন ব্রিজ আলোচলায় এসেছিল। ২০১৭ সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এলিজাবেথের মৃত্যুর পরে সিংহাসনে চার্লসকে অভিষিক্ত করার কথা কীভাবে ঘোষণা করা হবে তা আগে থেকেই ঠিক হয়ে আছে। তবে সে সময়ও ব্রিটিশ রাজপরিবার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

পলিটিকো জানিয়েছে, অপারেশন লন্ডন ব্রিজ অনুযায়ী রানির মৃত্যুর ১০ দিন পর তাকে সমাহিত করা হবে। রানিকে সমাহিত করার আগেই তার ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের চারটি দেশে সফর করবেন। রানির মরদেহ ব্রিটেনের সংসদে তিন দিন রাখা হবে। সেন্ট পলস ক্যাথিড্রালে আয়োজন করা হবে রানির জন্য শোকসভার। এছাড়া রানির মৃত্যুর দিন ‘জাতীয় শোক’ ঘোষণা করা হবে।

রানির মৃত্যুর পরে তার মরদেহ দেখতে হাজার হাজার মানুষের সমাগম হতে পারে ধারণা করে পুলিশ মোতায়েনের বিষয়টি ভাবা হয়েছে একই পরিকল্পনায়। এছাড়া খাদ্য সংকট ও যানজট তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। মূলত রানির মৃত্যুর পরের পরিস্থিতি সামাল দিতেই করা হয়েছে এই পরিকল্পনা।

উল্লেখ্য, ব্রিটেনের রানির মৃত্যুর পরে তার শেষকৃত্য সংক্রান্ত সম্পূর্ণ গোপন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন লন্ডন ব্রিজ। যদিও বাকিংহাম প্যালেস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মুখ খোলেনি ব্রিটিশ সরকারও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026