বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কোন জেলায় অবনতি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কোন জেলায় অবনতি

দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও নৌকায় আশ্রয় নেওয়া মানুষ গবাদিপশুর সঙ্গে থেকে চরম কষ্টে দিন কাটাচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলেও দেশের অভ্যন্তরে টানা বৃষ্টিপাত হ্রাস পেয়েছে।

ফলে চলমান বন্যা পরিস্থিতির কোথাও অবনতি, আবার কোন কোন নদী অববাহিকায় উন্নতি হয়েছে। বন্যাপ্রবণ পদ্মায় পানি বাড়লেও কমছে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তার পানি। বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে কয়েকটি জেলায়। এতে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বর্তমানে নয়টি নদী ১৭টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো-ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আত্রাই, ধলেশ্বরী ও মুহুরী। নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দেওয়ায় দিশাহারা মানুষ।

পাউবোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র–যমুনা নদ–নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আজ বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা–পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা মঙ্গলবার পর্যন্ত হ্রাস পেতে পারে। এছাড়া দেশের উত্তর–পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ–নদীর ১০৯টি স্টেশনের মধ্যে গতকাল সোমবার পানির সমতল বেড়েছে ৪৬টি স্টেশনে। কমেছে ৫৯টি স্টেশনের পানির সমতল। চারটি স্টেশনের পানির সমতল অপরিবর্তিত আছে। ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে নেমে গেছে। দীর্ঘদিন পরে ফরিদপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বেড়েছে দুর্ভোগ। এখনো জেলার প্রায় দেড় শতাধিক গ্রাম পানির তলে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরীর নদীর বাঁধের দুই দিক দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে ১০ গ্রাম।

আজকের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বর্তমানে বাংলাদেশের ১৩টি জেলা বন্যা আক্রান্ত। এগুলো হলো-কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026