বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫২

মার্কিনিসহ আরও ২০০ জনের আফগানিস্তান ত্যাগ

মার্কিনিসহ আরও ২০০ জনের আফগানিস্তান ত্যাগ

সর্বশেষ ১০ দিন পূর্বে মার্কিন উদ্ধারকারি বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। এরপর আফগানিস্তান থেকে উদ্ধারের অপেক্ষায় থাকা আরও প্রায় ২০০ জন বিমানে করে দেশ ছেড়েছেন। আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে চার্টার ফ্লাইট চালু হয় বলে জানিয়েছে কাতার ও মার্কিন সূত্র।

সম্প্রতি কাতার সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি এ সময় আফগানিস্তানে আটকে পরাদের উদ্ধারের আহবান জানান। এই প্রথমবারের মতো আমেরিকানসহ ২০০ জনকে উদ্ধার করা হলো।

গত মাসে উদ্ধার অভিযান শেষ হওয়ার পরেও মার্কিন সেনাদের সাহায্য করা শত শত আফগান দেশটিতে আটকা পরে গেছে। ধারণা করা হচ্ছে, বিমান চলাচল চালু হলে দেশ ছাড়বেন আরও অনেক আফগানি। গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এরপর দেশটি থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ২৪ হাজারেরও বেশি বিদেশি ও আফগান নাগরিককে।

সর্বশেষ এএফপি জানিয়েছে, কয়েক ডজন আফগান কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দেশ ছেড়েছে। দোহাগামী ওই বিমানে রয়েছে আমেরিকান নাগরিকও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026