শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০

ব্রিটেনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আরব আমিরাত

ব্রিটেনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আরব আমিরাত

ব্রিটেনে প্রায় ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। আগামি ৫ বছর সময়ের মধ্যে এই বিনিয়োগ করা হবে। বৃহস্পতিবার আবু ধাবির বিনিয়োগ কোম্পানি মুবাদালার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, ব্রিটেনের জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও বিজ্ঞানে এই বিনিয়োগ করা হবে। এর মধ্য দিয়ে ব্রিটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিতে চায় আরব আমিরাত।

সম্প্রতি ব্রিটেন সফর করেছিলেন আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। এ সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের সময় এই বিষয়ে আলোচনা হয়। এই বিনিয়োগের ফলে দুই দেশই লাভবান হবে বলে জানিয়েছে মুবাদালা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026