যুক্তরাজ্যের সামারসেটের একটি খামারে বিএসই নামের একটি গবাদিপশুর রোগ শনাক্ত হয়েছে। রোগটি ম্যাড কাউ নামেও পরিচিত। খামারটিতে একটি গরু মারা গেছে এ রোগে। ব্রাজিলের পর এবার যুক্তরাজ্যে গবাদি পশুর বিরল রোগ ‘ম্যাড কাউ’ শনাক্ত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
একই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের দ্য এনিম্যাল এন্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ) জানিয়েছে, গরুটির মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। সংক্রমণের উৎস খুঁজতে তদন্ত চলছে। এপিএইচএ’র এক কর্মকর্তা বলছেন, ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমারসেটের একটি খামারে ম্যাড কাউ রোগে আক্রান্ত হওয়ার পর ওই পশুর মৃত্যু হয়। এ অবস্থায় সংক্রমণের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্টরা।
আপাতত খামারটিতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে এপিএইচএ। ভেটানারি কর্মকর্তা ক্রিস্টিন মিডলমিস বলেন, সংক্রমণে গবাদি পশুর মৃত্যুর খবর খামারিদের জন্য উদ্বেগজনক। আমরা তাদের পাশে আছি। প্রধান ভেটেনারি অফিসার ক্রিস্টিন মিডলমিস বলেছেন, খাদ্য নিরাপত্তা বা জনস্বাস্থ্যের কোন ঝুঁকি নেই। কৃষকদের জন্য কঠিন সময় আসছে। আমরা আছি পরামর্শ দেওয়ার জন্য।
উল্লেখ্য, সম্প্রতি ব্রাজিলের দুই রাজ্যে এই রোগে গবাদি পশু আক্রান্ত হয়। তাৎক্ষণিকভাবে চীনে মাংস রফতানি বন্ধ করে দেয় দেশটি। যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত পাঁচটি পশুর শরীরে ম্যাড কাউ রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এপিএইচএ। এর আগে গত শতকের নব্বইয়ের দশকে রোগটি দেশটিতে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। সে সময়ে ম্যাড কাউ রোগ নিয়ন্ত্রণে লাখ লাখ গরু হত্যা করা হয়েছিল। তখন গরুর মাংস শিল্পে সংকট দেখা দেয়।
Leave a Reply