শীর্ষবিন্দু নিউজ: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, কারও দিকে তাকিয়ে নয়, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করা হবে। সে অনুসারে কিছুদিন সময় হাতে রেখেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরই বিভিন্ন এলাকায় রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হবে।
কাজী রকিবউদ্দিন দুই দলকে সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেছেন, সহিংসতা গণতন্ত্রের ভাষায় নয়। এটা প্রত্যাশিত নয়। আমরা আশা করব সহিংসতা পরিহার করে সব দল সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসবে। দুই দলের সমঝোতার প্রসঙ্গে তিনি বলেন, দুই দলের সমঝোতার বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। আইনিভাবে এ ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি।