শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭

উবার চালকদের জন্য পেনশন চালু

উবার চালকদের জন্য পেনশন চালু

মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার টেকনোলজিস তার চালকদের জন্য পেনশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের সব যোগ্য চালকদের এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার সিলিকন ভ্যালি কোম্পানিটি জানায়, চালকদের উপার্জনের ৩ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের একটি অংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও। তবে সেটি হতে হবে কমপক্ষে ৫ শতাংশ।

এদিকে ওলা, বোল্ট ও অ্যাডিসন লি’র মতো রাইড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও তাদের চালকদের জন্য পেনশন সুবিধা চালু করার আহ্বান জানিয়েছে উবার এবং ব্রিটেনের ট্রেড ইউনিয়ন হিসেবে পরিচিত জিএমবি ইউনিয়ন।

গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের একটি রুলের পর ব্রিটেনের প্রায় ৭০ হাজারের বেশি তালিকাভূক্ত চালকের নাম পুনর্বিন্যাস্ত করে উবার। সে সময় চালকদের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার কথাও ঘোষণা করে বৃহৎ এই প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের ফলে উবার চালকরা ন্যূনতম মজুরি পাবেন, যা প্রতি ঘণ্টায় ৮ দশমিক ৭২ পাউন্ড।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026