শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭

ব্রিটিশ নারী টেনিস তারকার সাথে কেট মিডলটনের আনন্দ উদযাপন

ব্রিটিশ নারী টেনিস তারকার সাথে কেট মিডলটনের আনন্দ উদযাপন

অষ্টাদশী এক নারী ৪৪ বছর পর ব্রিটেনে প্রথম মহিলা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করার পর সাড়া পরে যায় গোটা দেশে। সম্প্রতি দীর্ঘ অপেক্ষার পর নারী তারকা এমা রাডুকানুর হাত ধরে লন টেনিসে খেতাব জিতেছে ব্রিটেন।

ইতিহাস সৃষ্টিকারী এই টেনিস তারকার সঙ্গে এক আনন্দ উদযাপন অনুষ্ঠানে ব্রিটেনের স্থানীয় সময় শুক্রবার সাক্ষাৎ করেন কেট অব দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি খ্যাত ক্যাথেরিন (ডাচেস অব ক্যামব্রিজ)। শুক্রবার আয়োজিত আনন্দ উৎযাপনের একটি বিশেষ অনুষ্ঠানে ডাবলস ম্যাচ খেলতে রানী এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের সঙ্গে খেলায় অংশগ্রহন করেন।

পুণেতে আইটিএফ উইমেন্স ওয়ার্ল্ড টেনিস ট্যুরে অংশ নিতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতেও গিয়েছিলেন রাডুকানু। চ্যাম্পিয়নও হয়েছিলেন। ওই অনুষ্ঠানে ইউএস ওপেনে পুরুষদের হুইলচেয়ার ডাবলস জয়ী আলফি হেভেট এবং গর্ডন রিড এর পাশাপাশি ছিলেন পুরুষদের ডাবলস জয়ী জো স্যালিসবারি।

কানাডার টরেন্টোয় ২০০২ সালে জন্ম রাডুকানুর। বাবা রোমানিয়ার, মা চিনের। পাঁচ বছর বয়সে টেনিসে হাতেখড়ি হয় তাঁর। লন্ডনের ব্রমলি টেনিস অ্যাকাডেমিতে ভর্তি হন। বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিন বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিটেনের লন টেনিস তারকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026