শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২

টিউ‌লিপের গাড়ি‌তে প্রতি‌হিংসামূলক হামলা

টিউ‌লিপের গাড়ি‌তে প্রতি‌হিংসামূলক হামলা

ব্রিটিশ এম‌পি টিউ‌লিপ সি‌দ্দি‌কের গাড়ি‌তে প্রতি‌হিংসামূলক হামলার ঘটনা ঘ‌টে‌ছে। রবিবার ব্রিটিশ গণমাধ‌্যম‌কে টিউ‌লিপ জানি‌য়ে‌ছেন, এ হামলার ঘটনায় তি‌নি ভীত নন।

বঙ্গবন্ধুর এই দৌ‌হিত্র টিউ‌লিপ জানান, বৃহস্প‌তিবার সকা‌লে লন্ড‌নে তার বাড়ির সাম‌নে পার্ক ক‌রে রাখা গাড়ি‌তে হামলা চালা‌নো হয়। ব্রিটিশ গণমাধ‌্যমকে টিউ‌লিপ জানান, গাড়ির দরজার গ্লাস ভে‌ঙ্গে দি‌য়ে গাড়ির ছা‌দে রাজ‌নৈতিক বার্তা রে‌খে যায় হামলাকারীরা। ত‌বে ভেতর থে‌কে কিছুই খোয়া না যাওয়ায় এ‌টি উদ্দেশ‌্য প্রণো‌দিত হামলা ব‌লেই মনে করছেন তিনি।

টিউ‌লিপ জানি‌য়ে‌ছেন, তিনি ভীত হন। ঘটনার পর হাউস অব কম‌ন্সের স্পীকার লিন্ড‌সে হো‌লেসহ বিভিন্ন রাজনী‌তিক ও  লেবার পা‌র্টির শীর্ষ নেতৃবৃন্দ তার খোঁজ খবর নি‌চ্ছেন।

টিউ‌লিপের গাড়ি‌তে হামলার ঘটনার খবর প্রকা‌শের পর তার নির্বাচনী এলাকার মানুষেরা উ‌দ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন।  ব্রি‌টে‌নের বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থনী‌তির অধ্যাপক ড. শ‌ফিক সি‌দ্দিক ও শেখ রেহানা দম্প‌তির সন্তা‌ন টিউলিপ দুই শিশু সন্তানের জননী। ব্রি‌টে‌নের সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌ষ্টেড ও কিলবার্ন  আস‌নে টানা তৃতীয়বা‌রে ম‌তো জয়ী হ‌ন ‌৩৯ বছর বয়সী এই সাংসদ।

উল্লেখ্য, ব্রি‌টে‌নের র‌য়েল সোসাই‌টি অব আট‌র্সের ফে‌লো টিউ‌লিপ রে‌জোয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে প্রথমবার ব্রিটিশ সাংসদ নির্বা‌চিত হন। লন্ড‌নে জন্ম নেয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউ‌লিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হবার আ‌গে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউ‌ন্সিলার নির্বা‌চিত হন। ‌




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026