ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির কঠোর সমালোচনা করেছেন। অভিজাত মনোভাব এবং নিরপেক্ষতার অভাবে আগামী ১০ বছরের মধ্যে গণমাধ্যমটি বন্ধ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
মন্ত্রী দাবি করেছেন যে, তিনি বিবিসির সাথে যুদ্ধ করতে চান না। কিন্তু সেই সাথে তিনি এটাও বলেছেন যে, সরকারের সাথে ২০২২ সালের এপ্রিল থেকে পরবর্তী লাইসেন্স ফি-র নিষ্পত্তিতে সম্মত হওয়ার আগে এটিকে বিভিন্ন ‘পরিবর্তন’ আনতে রাজি হতে হবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে-কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে ডরিস বলেন, বিবিসির দৃষ্টিভঙ্গি হল যে তারা একটি নিষ্পত্তি ফি পাবে এবং তারপরে তারা কীভাবে পরিবর্তন আনতে চলেছে তা নিয়ে আমরা কথা বলব। আর আমার দৃষ্টিভঙ্গি হল- আমাকে আপনারা বলুন যে কিভাবে আপনারা পরিবর্তন আনতে যাচ্ছেন এবং তারপর আপনি ওই নিষ্পত্তি ফি পাবেন।
১০ বা ২০ বছরের মধ্যে লাইসেন্স ফি বাধ্যতামূলক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিবিসি কি ১০ বছর পরও থাকবে? আমি জানি না … এই মুহূর্তে পরিবেশটা খুবই প্রতিযোগিতামূলক। ডরিস সেপ্টেম্বরের রদবদলের পর মাত্রই তার দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং চেয়ারম্যান রিচার্ড শার্পের সঙ্গে তার ইতিমধ্যে ‘চমৎকার বৈঠক’ হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী ডরিস বিবিসির সাথে বৈঠকে আলোচিত সব ইস্যুর বিষয়ে তুলে ধরেন। যার মধ্যে রয়েছেঃ শ্রমিক-শ্রেণীর মধ্যে বৈচিত্র্য এবং ধারণা করা ‘রাজনৈতিক পক্ষপাত। তিনি বলেন, বিবিসি কীভাবে লাইসেন্স ফি পরিশোধ করে এমন লোকদের প্রতিনিধি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করছি… শুধু তাদের নয় যাদের মা এবং বাবা সেখানে কাজ করেন।।
যুক্তরাজ্যর গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা পরিবর্তন হলে গত সেপ্টেম্বরে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান নাদিন ডরিস। সদ্য দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে তিনি বিবিসির পরিচালক টিম ডেভি এবং চেয়ারম্যান রিচার্ড শার্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি বলেন, বিবিসির জন্য যারা কর দেয় তাদের জন্য গণমাধ্যমটি আরও কিভাবে প্রতিনিধিত্বমূলক হয়ে উঠতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। বিবিসিতে যারা চাকরি করে সংবাদমাধ্যমটি তাদের সংশ্লিষ্ট খবর বেশি প্রচার করে বলেও সমালোচনা করেন তিনি।
Leave a Reply