গত ৩রা অক্টোবর রবিবার বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির এক বর্ধিত সভা পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি রায়হান আহমদ তাপাদার, সহ সভাপতি বদরুজ্জামান বাবুল, ট্রেজারার খান জামাল নুরুল ইসলাম, মাওলানা রফিক আহমদ রফিক, প্রেস সেক্রেটারী সৈয়দ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া,শামীম চৌধুরী, জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় আলোচনাক্রমে আগামী ২০ ২৪ অক্টোবরের মধ্যে সদস্যপদ নবায়ন ও ১৪ ই নভেম্বর দ্বি-বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Leave a Reply