শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬

ব্রিটেন ভ্রমণে অনুমোদিত টিকা গ্রহণকারী ভারতীয়দের কোয়ারেন্টিন লাগবে না

ব্রিটেন ভ্রমণে অনুমোদিত টিকা গ্রহণকারী ভারতীয়দের কোয়ারেন্টিন লাগবে না

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত করোনা টিকা কোভিশিল্ড বা ব্রিটিশ সরকার অনুমোদিত যে কোন টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী ভারতীয় নাগরিকরা ব্রিটেন ভ্রমণে কোয়ারেন্টিনের ঝামেলা থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন।

আগামী ১১ই অক্টোবর থেকে ভারতীয়দের জন্য এ সংক্রান্ত বিদ্যমান বিধিনিষেধ শিথিল হতে যাচ্ছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার অ্যালেক্স এলিস। সংক্ষিপ্ত ওই বার্তার সমাপনীতে দিল্লিস্থ ব্রিটিশ দূত গত মাসের ঘনিষ্ঠ সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তবে কি বিষয়ে সহযোগিতা তা তিনি খোলাসা করেন নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026