শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৮

ব্রিটেনে দুই মাসেই লরি ড্রাইভার হওয়ার সুযোগ

ব্রিটেনে দুই মাসেই লরি ড্রাইভার হওয়ার সুযোগ

অতি সম্প্রতি ঘটে যাওয়া ব্রিটেনে পেট্রল সংকট অনেকটা স্বাভাবিক হলেও লরি ড্রাইভারের অভাব রয়েই গেছে।  ব্রিটেনের পেট্রল স্টেশনগুলোতে পর্যাপ্ত জ্বালানীসহ অন্যান্য খাতে পরিবহনের জন্য লরি ড্রাইভার জরুরী অবস্থায় প্রয়োজন বোধ করছে ব্রিটেন।

এদিকে, পিটারবারা ভিত্তিক রোড হোলেজ এসোসিয়েশন বলছে, লরি ড্রাইভারদের গড় বয়স এখন ৫৫ বছর। এজন্য তরুণদের এই পেশায় আকৃষ্ট করতে মজুরি বৃদ্ধি সহ অনেক উদ্যোগ গ্রহণ করতে হবে। কিন্তু দীর্ঘ কর্মঘণ্টা এবং সীমিত সুযোগ-সুবিধার এই পেশায় তরুণদের আকৃষ্ট করা কি আসলেই সহজ কাজ?

লরি ড্রাইভার হিসেবে দুই মাসের প্রশিক্ষণ নিয়েই কাজে যোগ দেয়া যায়। লরি ড্রাইভারের বেতন বার্ষিক ২৫ হাজার পাউন্ড থেকে শুরু। যত কাজ করবেন উপার্জনও ততো বেশী হবে। ৭ অক্টোবর, বৃহস্পতিবার, পিটারবারার প্রশাসন আলোকপাত করে লরি ড্রাইভার নিয়োগের ওপর। সেদিন প্রশাসনের পক্ষ থেকে এক প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়।

মাত্র দুই সপ্তাহ হলো রাস্তায় নেমেছেন ক্রিস উডলি। তিনি আগেও গাড়ি চালানোর পেশায় ছিলেন। মহামারির এই সময়েও দ্রুত টেস্ট দিয়ে পাশ করে তিনি ভারি যানবাহন চালানোর পেশায় যুক্ত হয়ে পড়েছেন। এই পেশা তিনি উপভোগ করেন। কিন্তু এই পেশা যে সবার জন্য মানানসই নয়, এ কথাও তিনি স্বীকার করেন। কিন্তু লরি ড্রাইভিং ক্রিস উডলির স্বপ্নের পেশা হলেও সবার জন্য এই পেশা মানানসই নয়। লরি ড্রাইভারের পেশায় সুযোগ-সুবিধার তীব্র অভাব এবং এসব ড্রাইভারের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি উন্নত না হওয়ার কারণে এই পেশায় মানুষের আকর্ষণ কম। পিটারবারার মানুষের মধ্যেও এই পেশায় যোগ দেয়া নিয়ে মিশ্র ধারনা রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026