সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬

ইংল্যান্ডে কোমায় থেকেই যমজ সন্তানের জন্ম দিলেন সুলতানা

ইংল্যান্ডে কোমায় থেকেই যমজ সন্তানের জন্ম দিলেন সুলতানা

করোনার কারণে ৪৬ দিন আইসিইউতে ছিলেন সুলতানা আশিক যখন করোনাক্রান্ত হন, তখন তিনি ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন কোমায় থাকা অবস্থাতেই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তার দুই সন্তানের আজ সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বিবিসি

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তঃসত্ত্বা সুলতানা করোনাক্রান্ত হওয়ার পর প্রথমে লুটনের ডানস্টেবল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি কোমায় চলে যায়। ওই হাসপাতালেই অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান জন্ম দেন সুলতানা। সন্তানদের জন্মের পর সুলতানার অবস্থা আরও খারাপ হয়। তখন তাকে কেমব্রিজের রয়েল প্যাপওয়ার্থ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে তার সন্তানদের লুটনেই চিকিৎসা দেওয়া হচ্ছিল

সুলতানা যখন করোনাক্রান্ত হন তখন ইংল্যান্ডে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এখন অবশ্য ইংল্যান্ডে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। কোমা থেকে ওঠে তিনি টের পান তার সন্তানদের জন্ম হয়ে গেছে। এরপর ভিডিও কলের মাধ্যমে সন্তানদের দেখেন তিনি। আর সন্তানদের জন্মের ৪১ দিন পর তাদের কোলে নিতে পারেন তিনি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026