ব্রিটেনে সারা এভেরার্ড নামে এক মহিলার খুনের তদন্ত করতে গিয়ে দেশটির পুলিশ সম্পর্কে ভয়ানক তথ্য প্রকাশ্যে এলো। অভিযোগ, ধর্ষণ, যৌন হেনস্থা, শিশু নিগ্রহের ঘটনায় জড়িত প্রায় দু’হাজার পুলিশ। এ খবর দিয়েছে মেইল অনলাইন।
ফ্রিডম অব ইনফরমেশন তথ্য বলছে, ২০১৭ থেকে গত চার বছরের মধ্যে ৩৭০টি যৌন হেনস্থা, ১০০টি ধর্ষণ এবং ১৮টি শিশু নিগ্রহের ঘটনা ঘটেছে যার সব ক’টির সঙ্গেই জড়িত পুলিশকর্মীরা। গত চার বছর ধরে অনেক পুলিশ কর্মকর্তা এই ধরনের অপরাধ করছেন বলে জানানো হয়।
সারাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ওয়েন কুজেনস নামে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। সেই ঘটনা পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে সাধারণ মানুষকে। সারার তদন্ত চলাকালীনই পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা এক এক করে উঠে আসতে শুরু করে। তদন্ত এগোতেই এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত আধিকারিকদের যে সংখ্যাটা উঠে আসে, তা দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা।
Leave a Reply