পূর্ব লণ্ডনের সেন্ট্রাল পার্ক রোডের বাসিন্দা নিখোঁজ হাফিজাকে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত পাওয়া গেছে। এক বার্তায় মেট পুলিশ এই তথ্য নিশ্চিত করে।
হাফিজা নিখোঁজের পর থেকে মেট পুলিশের নিউহ্যাম শাখা বেশ দায়িত্বশীলতার সাথে হাফিজাকে খুঁজে গেছে। তারাও স্বচেষ্ট ছিলো হাফিজা যেহেতু কিশোরী তাই তাকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে। তারা ভোর রাত্রের দিকে টুইট করে: ‘ভালো খবর, হাফিজাকে খুঁজে পাওয়া গেছে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সবাই বিশেষ ধন্যবাদ যারা হাফিজার নিঁখোজ সংবাদ শেয়ার করেছেন। সবার প্রতি শুভকামনা’।
হাফিজার পারিবারিক বিভিন্ন সূত্র থেকে এই বিষয়টি ১১ অক্টোবর রাতে জানানো হয়েছে। সাথে সাথেই খবরটি ছড়িয়ে পড়ে বিভিন্ন হোয়াটসআপ গ্রুপে ও ফেসবুক–টুইটারে। পরিবার থেকে তারা যে ম্যাসেজ চারদিকে ছড়িয়ে দেন, সেখানে তারা বলেছেন, এই মূহুর্তে হাফিজা নিরাপদে বাড়ি ফিরেছে এটাই সবচেয়ে বড় স্বস্তির। এর বাইরে আপাতত আর কোন তথ্য তারা বলতে পারছেন না।
হাফিজার নিরাপদ ফিরে আসায় মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসে। কমিউনিটির বিভিন্ন পর্যায় থেকে এই সংবাদটির পর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সৃষ্টিকর্তার কাছে। সবার একটাই প্রত্যাশা ছিলো হাফিজার নিরাপদ ফিরে আসার জন্য।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বৃহস্পতিবার হাফিজা স্ট্রাটফোর্ডের স্কুল শেষ করে আর বাসায় ফেরেনি। হাফিজার নিঁখোজ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মানুষের সহায়তায়।
Leave a Reply