শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭

নতুন চাকরিতে হ্যারি-মেগান

নতুন চাকরিতে হ্যারি-মেগান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ফার্ম এথিকে যোগ দিয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের দ্য ডিউক প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। এ খবর দিয়েছে বিবিসি, এএফপি, দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস।

মঙ্গলবার এথিকের ওয়েবসাইটে বলা হয়, হ্যারি ও মার্কেল ফার্মটিতে ‘ইমপ্যাক্ট পার্টনারস’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এথিকে হ্যারি ও মার্কেলের কাজের প্রকৃতি কী হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ ছাড়া তাদের পারিশ্রমিক কত হবে, তাও প্রকাশ করেনি এথিক।

এথিক বলেছে, হ্যারি ও মার্কেল দম্পতি তাঁদের সঙ্গে অনেক মূল্যবোধ ভাগাভাগি করেন, যেমনটা আরো অনেকেই করে থাকেন। এথিকের আশা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য হ্যারি ও মার্কেল বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে ফার্মটিকে পৌঁছাতে সহায়তা করবেন।

হ্যারি ও মার্কেল বলেছেন, তাঁরা আশা করছেন যে এথিকের সঙ্গে তাঁদের অংশীদারত্ব আরও অধিকসংখ্যক তরুণদের টেকসই কোম্পানিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করবে। এক বিবৃতিতে এই দম্পতি বলেছেন, আমরা যখন একে অপরের মধ্যে বিনিয়োগ করি, তখন আমরা আসলে বিশ্বকেই বদলে দিই। হ্যারি ও মার্কেল বলেছেন, তাঁরা বিনিয়োগকে গণতান্ত্রিক করতে চান। আর সেটা করতে চান দায়িত্বশীল প্রতিষ্ঠানের মাধ্যমে।

২০১৫ সালে এথিক প্রতিষ্ঠিত হয়। তারা কেবল এমন কোম্পানিতেই বিনিয়োগের দাবি করে, যা মানুষ ও পৃথিবীর প্রতি শ্রদ্ধাশীল। এথিক ধনী গ্রাহকদের পরামর্শ দেয়, কীভাবে তাদের অর্থ আরো টেকসইভাবে বিনিয়োগ করতে হয়। তারা জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেয়। হ্যারি ও মার্কেল দম্পতি ইতিমধ্যে এথিকে বিনিয়োগ করেছেন। এথিক বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদের ব্যবস্থাপনা করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026