শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩

লন্ডনে এক নারীকে শ্বাসরোধের চেষ্টা: ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লন্ডনে এক নারীকে শ্বাসরোধের চেষ্টা: ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লন্ডনে ২০ বছরের এক নারী একটি পার্কের বেঞ্চে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি পিছন থেকে তার গলায় মেটাল চেইন দিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়।

পূর্ব লন্ডনের একটি পার্কে এই নারীকে শ্বাসরোধ করার চেষ্টার ঘটনায় পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনায় পুলিশ ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। তাকে কেউ দেখে থাকলে তা জানাতে পুলিশ সাধারণ মানুষকে আহবান জানিয়েছে।

পূর্ব লন্ডনের স্থানীয় পুলিশের একজন পিসি আন্ডে টেইলর বলেন, একজন একাকী নারীর ওপর এটি একটি ন্যক্কারজনক হামলা। এ ঘটনা অন্য সবার মাঝে ভীতি ছড়াবে। এ ঘটনার পরে আমরা ওই এলাকায় পুলিশি টহল বাড়িয়েছি। আশা করছি খুব শীঘ্রই অপরাধীকে ধরতে পারবো।

মেট পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ওই সময় নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন। সন্দেহভাজন ওই ব্যক্তি একজন কৃষ্ণাঙ্গ। সে শরীরে কালো কাপড় এবং পয়েন্টেড জুতা পরিহিত ছিল। এছাড়া তার চুল কাঁধ পর্যন্ত ঝুলানো ছিল বলে ধারণা করছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026