শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কার্ডিফ জালালীয়া মসজিদে‌ ওয়াজ ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কার্ডিফ জালালীয়া মসজিদে‌ ওয়াজ ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়েলসের রাজধানীস্থ কার্ডিফ জালালীয়া মসজিদের উদ্যোগে ১৯শে অক্টোবর রোজ মঙ্গলবার বাদ এশা ১২ রবিউল আউয়াল অনুষ্টিত হলো পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল।

জালালীয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির এর উপস্হাপনায় ও ক্বারী আব্দুস সেলিমের পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে ওয়াজের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান লন্ডন দারুল হাদীস লতিফিয়ার সুনামধন্য মুহাদ্দিস, ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইয়াওমে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীলাদ ও সীরত এর গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা তুলে ধরেন। উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহজালাল মসজিদের ইমাম ও খতিব কাজী মাওলানা ফয়জুর রহমান, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ ও কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম,ক্বারী শাহ তসলিম, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ ইমরান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সেক্রেটারি আফজল খান, ট্রেজারার বিলাল চৌধুরী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর, সাবেক সভাপতি আলহাজ্ব লিলু মিয়া সহ প্রমুখ। মাহফিলে আগত সম্মানিত অতিথি ও মুসল্লিসহ কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মসজিদ কমিটির সেক্রেটারি আফজল খান। পরিশেষে বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে ওয়াজ মাহফিলের সমাপ্তি হয় ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026