বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২১

ভাঙছে না মন্ত্রিসভা: সর্বদলীয় সরকার গঠনে পুর্নগঠিত হচ্ছে

ভাঙছে না মন্ত্রিসভা: সর্বদলীয় সরকার গঠনে পুর্নগঠিত হচ্ছে

শীর্ষবিন্দু নিউজ: বিরোধী দলের আন্দোলন ও বিদেশি কূটনীতিকদের সংলাপের আহ্বানের মধ্যেই প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলেন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে তারিখ বিহীন পদত্যাগপত্র তুলে দেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

মন্ত্রিসভা ভেঙে দেওয়া হচ্ছে না। পুনর্গঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যরা সোমবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অবশ্য অর্থমন্ত্রী আবুর মাল আবদুল মুহিত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ কয়েকজন আগেই প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, বর্তমান কাঠামোয় মন্ত্রিসভার এটাই শেষ বৈঠক। পদত্যাগপত্রগুলোর মধ্যে কিছু রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আর কিছু রেখে দেওয়া হবে। তাঁরা পুনর্গঠিত মন্ত্রিসভায় যুক্ত হবেন। এ ছাড়া ওই মন্ত্রিসভায় নতুনদের যুক্ত করা হবে। প্রজ্ঞাপন জারির পরই মন্ত্রীদের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে বিবেচিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবিধানে সর্বদলীয়, একদলীয় বা অন্তর্বর্তী সরকার বলে কোনো কথা নেই। প্রধানমন্ত্রী সর্বদলীয় মন্ত্রিসভার কথা বলেছেন। কিন্তু তিনি এই মন্ত্রিসভার সংখ্যার ব্যাপারে কিছু বলেননি। তবে ওই মন্ত্রিসভার আকার ছোট হবে। নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের লক্ষ্যে সচিবালয়ে মন্ত্রিসভার আজকের বৈঠকে উপস্থিত সব মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, সর্বদলীয় সরকার গড়তে মন্ত্রিসভার পুনর্গঠনের প্রক্রিয়াতেই মন্ত্রীদের এই পদত্যাগপত্র। সর্বদলীয় সরকারে যারা থাকবেন, তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না। তাদের আর নতুন করে শপথ নেয়ারও দরকার হবে না। আর যারা সর্বদলীয় সরকারে থাকবেন না, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সচিব জানান।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, মহাজোট সরকারের মন্ত্রিসভার বর্তমান কাঠামোতে এটিই ‘হয়তো’ মন্ত্রিসভার শেষ বৈঠক। তবে নতুন ‘সর্বদলীয় মন্ত্রিসভায়’ কতোজন সদস্য থাকবেন, কবে নাগাদ তারা শপথ নেবেন- এ বিষয়ে কিছু জানাতে না পাওলেও সচিব বলেন এই মন্ত্রিসভা হবে আকারো ছোট। সচিব বলেন, প্রধানমন্ত্রী এ সংখ্যা এখনো বলেননি, এটি বললে প্রজ্ঞাপন খুব কম সময়েই হয়ে যাবে। নতুনভাবে যারা মন্ত্রী হবেন তাদের শপথ নিতে হবে, এরপর নতুন করে দপ্তরও বণ্টন হবে। সর্বদলীয় মন্ত্রিসভা কি ধরনের কাজ করবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কিনা- সে বিষয়ে নতুন মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

প্রধান বিরোধীদল বিএনপি সর্বদলীয় সরকারে না এলে কি হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন প্রধানমন্ত্রী সবাইকে অফার দিয়ে রেখেছেন। সে অফার কে কে গ্রহণ করেছন সে তথ্য আমার কাছে নেই। তবে সেখানে বিভিন্ন দলের সদস্যরা থাকবেন। অবশ্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বিএনপিকে সর্বদলীয় সরকারের আনার চেষ্টা তারা করে যাবেন।

মন্ত্রিসভার এক সদস্য জানান, মন্ত্রীদের পদত্যাগপত্র গৃহীত হয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা নিয়মিত দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করে যাবেন। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়া নিয়ে ইয়াফেস ওসমান মন্ত্রিসভার বৈঠকে নিজের লেখা কবিতা আবৃত্তি করেন বলেও একজন সদস্য জানান। আর সোমবার বৈঠকের শুরুতেই মন্ত্রিসভার সদস্যরা একে একে  পদত্যাগপত্র দেয়ার পর শেখ হাসিনা তাদের ধন্যবাদ  জানিয়েছেন বলে জানান দুইজন মন্ত্রী। তারা জানান, মনোনয়ন ফরম কিনে নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনী কাজে নেমে পড়তে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026