ব্রিটেনের সোশ্যাল কেয়ার কর্মী সংকট চরম আকার ধারণ করেছে। সামনের শীতে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। দেশটির সোশ্যাল কেয়ার ওয়াচডগ এ তথ্য জানিয়েছে।
সোশ্যাল কেয়ার কর্মীরা মানসিকভাবে বিপর্যস্ত এবং অতিমাত্রায় ক্লান্ত। আর এ কারণে সেবার জন্য আসা রোগীদের কোনো রকম সেবা নেওয়া ছাড়াই ফিরে যাওয়া লাগতে পারে। ব্রিটেনের সর্বশেষ স্টেট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ইন রিপোর্ট অনুযায়ী সিকিউসি নিশ্চিত করেছে যে, কর্মীরা ভাল বেতনে অন্য চাকরি ও সুযোগ সুবিধা পাওয়ায় তারা সোশ্যাল কেয়ার ও অন্যান্য সেক্টরের চাকরি ছেড়ে চলে গেছে। আর এতে ব্যাপক কর্মী সংকটের মুখোমুখি হচ্ছে সোশ্যাল কেয়ার খাতটি।
এদিকে যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার প্রাপ্তবয়স্ক মানুষদের সেবায় সামাজিক পরিচর্যা কর্মী বাড়াতে অতিরিক্ত ১৬২.৫ মিলিয়ন পাউন্ড প্রণোদনার ঘোষণা দিয়েছে। এটি সরকারের স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ারে পরবর্তী তিন বছরে ৫ দশমিক ৪ বিলিয়ন পাউন্ডের সাথে অতিরিক্ত হিসেবে যোগ হবে। এর মধ্যে শুধুমাত্র কর্মী সংখ্যা বাড়াতে ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) প্রধান নির্বাহী ইয়ান ট্রেনহলম এ সমস্যা সমাধান করতে সরকারকে সোশ্যাল কেয়ার খাতে অবিলম্বে কর্মী সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সিকিউসি সরকারের এমন অর্থ ছাড়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এটি অবশ্যই সোশ্যাল কেয়ার খাতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। এটা সোশ্যাল কেয়ার খাতকে স্বয়ংসম্পূর্ণ করবে।
গবেষকরা জানিয়েছে, ব্রিটেন জুড়ে সরকারের বিভিন্ন সেক্টরে তীব্র কর্মী সংকট তৈরী হয়েছে। গত জুলাই মাসে ভ্যাকেন্সি ছিল ৬ শতাংশ আর সেপ্টেম্বরে তা দাঁড়ায় ১০ শতাংশে। কিন্তু লন্ডনে ভ্যাকেন্সির হার আরও বেশি। আর তা ১১ শতাংশ।
আসসালামু আলাইকুম। আমি একজন ওমান প্রবাসী। আমি কাপিং থেরাপিস্ট। আমি সোশ্যাল কেয়ার জবের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি কারো জানা থাকলে দয়া করে জানাবেন।