বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩

সর্বোচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

সর্বোচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বিশ্বজুড়ে জ্বালানির মূল্য ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কায় রয়েছে দেশ দুটি। ফিনান্সিয়াল টাইমস, গার্ডিয়ান।

অর্থনীতিবিদরা বাজার বিশ্লেষণ করে জানিয়েছে, বৃহস্পতিবার মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ২.৬২ শতাংশ হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে এটিই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির রেকর্ড। এদিকে ২০২২ সালের শুরুর দিকেই যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে গিয়ে হতে পারে ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের নবনিযুক্ত প্রধান অর্থনীতিবিদ।

এর আগে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, তারা প্রত্যাশা করছিলো এ বছরের শেষের দিকে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ বৃদ্ধি পাবে। এবছর দেশটিতে মুদ্রাস্ফীতির মূল কারণ হিসেবে জ্বালানির মূল্যবৃদ্ধি বিশেষ করে পেট্রোলের আট বছরের মধ্যে সর্বোচ্চ বেড়ে যাওয়াকে দায়ী করছে অর্থনীতিবিদরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026