শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩

গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল ইউকের সাউথ রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল ইউকের সাউথ রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বাংলাদেশীদের বৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল ইউকে এর দি সাউথ রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ২৬শে অক্টোবর ২০২১ গ্লোস্টার শহরের স্পাইস হাউস রেস্টুরেন্টে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বে সংগঠনের বিদায়ী চেয়ারপারসন জনাব আরজু মিয়া (এমবিই) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মকরম আলী আফরোজ।

বিগত কমিটির উপস্থাপিত রিপোর্ট পর্যালোচনার পর বক্তব্য রাখেন- আব্দুল আউয়াল, দারা হাসান পলাশ, আজিজুল হক, কদ্দুস মিয়া সহ আরো অনেকেই। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার গ্লোস্টার শহরের প্রবীণ ব্যক্তিত্ব বীর মুক্তিযাদ্ধা জনাব ফরিদ উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলার জনাব শামসু জামান লিটু ও একাউন্টটেন্ট নোমান রুহিত যৌথভাবে নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে সবকটি পদেই একাধিক প্রার্থী না থাকায় সভাপতি পদে আব্দুল গনি, সাধারণ সম্পাদক পদে মকরম আলী আফরোজ ও ট্রেজারার পদে আব্দুল আউয়াল সহ ২৫ সদস্য বিশিষ্ট ২০২১-২৩ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি পরবর্তী মেয়াদে দায়িত্ব পালন করবেন। নির্বাচিত কমিটির সদস্যরা আগামী দিনে নতুন উদ্যোমে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026