রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৩

যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেননি মিজানুর রহমান আজহারী

যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেননি মিজানুর রহমান আজহারী

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়নি দেশটির হোম অফিস। সর্বশেষ খবর অনুযায়ী সমস্যা সমাধানের জন্য কাতার বিমানবন্দর থেকেই চেষ্টা করা হচ্ছে।

মিজানুর রহমান আজহারী মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মালয়শিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর যখন লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখনই সেখান থেকে তাঁর ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দে‌ওয়া হয়নি। কেন তাঁকে এই ফ্লাইটে উঠতে দে‌ওয়া হয়নি অথবা তাঁর ভিসা বাতিল করা হয়েছে কি না এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে একটি টিভির আমন্ত্রণে আসছিলেন। আগামী ৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের একটি টিভির পক্ষ থেকে। আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন। আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্যে ভিডিও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর লন্ডনের ‘আই অন টিভি’র আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল। তবে তার যুক্তরাজ্যে আসার সংবাদে ক্ষুব্ধ ছিলেন দেশটির স্থানীয় প্রগতিশীল রাজনীতি মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026