বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭

শাহরুখপুত্র বাড়ি ফিরলেও মানতে হবে ১৪ শর্ত

শাহরুখপুত্র বাড়ি ফিরলেও মানতে হবে ১৪ শর্ত

ধারণা করা হচ্ছিল, আদালতের আনুষ্ঠানিক আদেশের পর গতকাল শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও জামিন মঞ্জুর হয় বৃহস্পতিবার।

কিন্তু জেলের নিয়ম অনুযায়ী গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায়নি জামিনের আদেশের কপি। যে কারণে তাকে আরো এক রাত জেলেই থাকতে হয়েছে। আজ শনিবার সব আনুষ্ঠানিকতা শেষে জেল থেকে ছাড়া পাবেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কিন্তু কারাগারের নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে ৫টার মধ্যে পৌঁছায়নি আরিয়ানের জামিনের কাগজ।

এদিকে জামিনে ছাড়া পাওয়ার পর আরিয়ান খানকে ১৪ শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—কোনো রকম পার্টিতে যেতে পারবেন না, এই মামলার কোনো অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে, দেশ ছেড়ে যেতে পারবেন না, প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি, তদন্তের সঙ্গে জড়িত কোনো সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা থেকে বিরত থাকতে হবে।

এছাড়াও সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করতে পারবেন না, মুম্বাইয়ের বাইরে যেতে হলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগে থেকে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে, প্রত্যেক শুক্রবার এনসিবির দপ্তরে হাজিরা দিতে হবে, মামলার শুনানির দিন অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, শাহরুখ খানের ছেলের জন্য নিয়মের পরিবর্তন হতে পারে না। মুক্তির জন্য শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। আরিয়ানকে স্বাগত জানাতে সেজে উঠেছে শাহরুখের বাড়ি মন্নত। ছেলের জন্য প্রহর গুনছেন শাহরুখ ও গৌরী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026