শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯

ফ্রান্স-যুক্তরাজ্যে মাছ ধরা নিয়ে তীব্র বিবাদ শুরু

ফ্রান্স-যুক্তরাজ্যে মাছ ধরা নিয়ে তীব্র বিবাদ শুরু

ব্রেক্সিটের পর ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে তীব্র বিবাদ শুরু হয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্যের। বৃহস্পতিবার ইংলিশ চ্যানেল থেকে যুক্তরাজ্যের একটি মাছ ধরার নৌকা আটক করে ফ্রান্স। এরপরেই যুক্তরাজ্যে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় প্রশাসন।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে লা হাভ্রে বন্দরে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ ট্রলার আটক করে ফ্রান্স। আরেকটি ট্রলারকে মৌখিকভাবে সতর্ক করা হয়। ফরাসি কর্তৃপক্ষের দাবি, আটক করা ট্রলারের লাইসেন্স ছিল না। তবে ব্রিটিশ পরিবেশমন্ত্রী জর্জ ইউস্টেস দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ট্রলারটির লাইসেন্স অনুমোদন করেছিল। তবে  ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া তালিকায় এর নাম ছিলো না। এমনটা কেন হয়েছে, তা ‘অস্পষ্ট’ বলে উল্লেখ করেছেন ইউস্টেস।

ব্রিটেন বৃহস্পতিবার জানিয়েছে, তারা বেক্সিট পরবর্তী মাছ শিকারের অধিকারকে কেন্দ্র করে ক্রমবর্ধমান বিরোধের প্রেক্ষাপটে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। ফ্রান্সের ‘অন্যায্য’ হুমকির নিন্দা জানিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। ব্রেক্সিট পরবর্তী সময়ে মাছ ধরার সীমানা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার অংশ হিসেবে এই তলবের ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এ বিষয়ে সংঘাতের ভাষায় দুঃখপ্রকাশ করছি যা ফরাসি সরকার ধারাবাহিকভাবে ব্যবহার করে আসছে। এতে আরও বলা হয়, পরবর্তী পদক্ষেপের হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে ইউরোপ আমেরিকা ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী মর্টনকে নির্দেশনা দেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, যুক্তরাজ্যে নিয়োজিত ফরাসি রাষ্ট্রদূত ক্যাথেরিন কোলোনাকে অযৌক্তিক হুমকিগুলোর ব্যাখ্যা দিতে হবে।

ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লিমেন্ট বিউন এক টিভি চ্যানেলকে বলেন, আমাদের শক্তির ভাষায় কথা বলার দরকার কারণ, দুর্ভাগ্যজনকভাবে সেটাই একমাত্র ভাষা যা ব্রিটিশ সরকার বুঝতে পারছে।

প্রসঙ্গত, গত মাসে বেশ কিছু ফরাসি নৌকাকে মাছ ধরার লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাজ্য। এতে ক্ষুব্ধ হয় ফ্রান্স। প্যারিসের দাবি এতে ব্রেক্সিট চুক্তি লঙ্ঘন করা হয়েছে। পরে তারা ব্রিটিশ নৌকার লাইসেন্স পরীক্ষা জোরালো করার ইঙ্গিত দেয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026