মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৮

গুলি করে ইরানের উপমন্ত্রীকে হত্যা

গুলি করে ইরানের উপমন্ত্রীকে হত্যা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইরানের শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাফদার রাহমাত আবাদি। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় সাবলান স্কোয়ারে গতকাল রাতে তাকে মাথায় ও বুকে দুটি গুলি করা হয়।

এ সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে উপমন্ত্রীর সঙ্গে থাকা এক ব্যক্তি তাকে গুলি করেছে বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। হত্যার আগে ওই ব্যক্তি উপমন্ত্রীর সঙ্গে কথা বলছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।

হত্যার কারণ জানা যায়নি। কেন উপমন্ত্রী সাফদারকে নিশানায় পরিণত করা হয়েছে, তাও স্পষ্ট নয়। প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026