মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০১

টোটেনহ্যাম থেকে কোচ নুনো বাদ

টোটেনহ্যাম থেকে কোচ নুনো বাদ

চলতি মৌসুমে হারের বৃত্তে আটকে আছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। সর্বশেষ গত ৩০ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে স্পার্সরা। এর জেরে চাকরি হারালেন দলটির হেড কোচ নুনো সান্তোস ও তার সকল স্টাফ। খবর স্কাই স্পোর্টসের।

নুনো সান্তোসদের বরখাস্তের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টটেনহ্যাম কতৃপক্ষ। গত জুনে টটেনহ্যাম ছাড়েন জোসে মরিনহো। পর্তুগীজ মরিনহোর স্থলাভিষিক্ত হিসেবে নুনোর সাথে দুই বছরের চুক্তি করে উত্তর লন্ডনের দলটি। কিন্তু মাত্র চার মাস যেতে না যেতেই নুনোকে বরখাস্ত করল টটেনহ্যাম।

টটেনহ্যামের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও প্যারাতিসি বলেন, ‘নুনো একজন সত্যিকারের ভদ্রলোক এবং এখানে সবসময় ওকে স্বাগত জানানো হবে। আমরা তাকে এবং তার কোচিং স্টাফদের ধন্যবাদ জানাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026