শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংক অব ইংল্যান্ডের দুঃখ প্রকাশ

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংক অব ইংল্যান্ডের দুঃখ প্রকাশ

যুক্তরাজ্যজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ছে। বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড তাদের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ সিদ্ধান্ত অবাক করেছে দেশের অর্থনীতিবিদসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও। এ খবর দিয়েছে বিবিসি।

দেশটির অর্থনীতি বিশ্লেষকরা আশঙ্কা করছে, জীবন যাপনের ব্যয় শীঘ্রই ৫ শতাংশ বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি দুঃখ প্রকাশ করেছেন সাধারণ জনগণের কাছে। তিনি বলেন, সুদের হার বৃদ্ধি করলেই রাতারাতি আমাদের জ্বালানি সমস্যার সমাধান হয়ে যাবে না।

গভর্নর বেইলি আরো জানান, আগামী বছরের এপ্রিলের মধ্যেই মুদ্রাস্ফীতি ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। মুদ্রাস্ফীতির এ ঊর্ধ্বগতি ইংল্যান্ডের মধ্যবিত্ত সমাজের গার্হস্থ জীবনে ব্যাপক প্রভাব ফেলবে। সুদের হার বৃদ্ধি করে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যান্ড্রু বেইলি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026