শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০

প্রবাসীদের মূল্যায়ন করতে কূটনীতিকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান

প্রবাসীদের মূল্যায়ন করতে কূটনীতিকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান।

একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে উদেশ্য করে বলেন, বিএনপির কাজ ধংস করা। সে কারণে তারা আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি বলেন, যে দলের নেতা সাজাপ্রাপ্ত আসামী, সে দলের অস্তিত্ব থাকে কীভাবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সম্পদ লুট করে বিএনপি, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। করোনার টিকা প্রসঙ্গে সরকর প্রধান বলেন, ২৫ কোটি টিকা কেনার ব্যবস্থা করেছি। কোনো মানুষ টিকার আওতা থেকে বাদ যাবে না।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। লন্ডন প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী আরও বলেন, রপ্তানি সহজলভ্য করতে কার্গো ভিলেজ তৈরি করে দেয়া হবে।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে লন্ডন প্রবাসীদের বিশেষ সুবিধা দেয়া হবে। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে। সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রফতানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে। শেখ হাসিনা রফতানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।

ইংলিশ হেরিটেজ ব্লু প্লেগ অ্যান্ড দ্য মার্বেল প্লেগ প্রবাসী বাংলাদেশিদের আরও সহজে পরিষেবা দেওয়ার জন্য বিদ্যমান বিএইচসির পাশে একটি নতুন ভবন খোলা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় বিএইচসিতে উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026