সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬

বিয়ে করলেন মালালা ইউসুফজাই

বিয়ে করলেন মালালা ইউসুফজাই

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এবং নারী শিক্ষা অধিকার কর্মী পাকিস্তানের মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। তার স্বামীর নাম অ্যাসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। ইংল্যান্ডের বার্মিংহাম তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন মালালা।

টুইটারে বরের সঙ্গে দুইটি ছবি শেয়ার করে মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অ্যাসার এবং আমি সারাজীবনের জন্য গাঁট বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে বার্মিংহামের বাড়িতে একটি নিকাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। ২০১৭ সালে জাতিসংঘ তাকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে।

প্রসঙ্গত, সম্প্রতি বিয়ে নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন মালালা। এর মধ্যে তিনি বিবাহ সম্পন্ন করার ঘোষণা দিলেন। পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026