শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২

পাকিস্তানি ক্রিকেটার স্বামীর সাফল্যের আশায় স্টেডিয়ামে ভারতের সানিয়া

পাকিস্তানি ক্রিকেটার স্বামীর সাফল্যের আশায় স্টেডিয়ামে ভারতের সানিয়া

পাকিস্তানের খেলা বেশ ভালোই উপভোগ করছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সানিয়ার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে বিদায় নিয়েছে আগেই। আর স্বামীর দেশ পাকিস্তান সেমিফাইনাল খেলছে। বিশ্বকাপের মঞ্চে সানিয়ার ভারত যেখানে লজ্জায় ডুবেছে, একই মঞ্চে সানিয়ার শশুরবাড়ি পাকিস্তান উপমহাদেশের আলো জ্বালিয়ে রেখেছে।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। টিভির পর্দায় দেখা যেত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলার দিন শোয়েব মালিকের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগে ব্যস্ত সানিয়া। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৫৪ রানের ইনিংস শুধু সানিয়াকেই মুগ্ধ করেনি। ক্রিকেট দুনিয়ার চোখে তাক লাগিয়ে দিয়েছে। একমাত্র পুত্র সন্তানকে পাশের জনের কোলে দিয়ে সানিয়া স্বামীর খেলায় মত্ত থাকছেন।

অনেকেই ধরে নিয়েছিলেন ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারের বিয়ে টিকবে তো। না কি ভেঙ্গে যাবে। অনেক দিন হলো বিয়েটা হয়েছে। দুই দেশের মাঝে সীমান্ত বেড়া থাকলেও সম্পর্কের বন্ধনে সেটাকে আলতো ছোঁয়ায় সরিয়ে দিয়েছেন দুই দেশের দুই তারকা।

টি-টোয়েন্টিতে ভারতের বিদায়ে সানিয়া কষ্ট পেয়েছেন এটা নিশ্চিত করেই বলা যায়। নিজের দেশ, কষ্ট থাকারই কথা। দেশের অনেক ক্রিকেটারে সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। ক্রিকেটের প্রতি সানিয়ার ভালোবাসাটা কেমন জাতীয় দলে শোয়েবের ফেরাটাই বলে দেয়। উজ্জীবিত হওয়ার শক্তিটা কোথায় পান শোয়েব মালিক। ভারতের বিদায়ে সানিয়ার মনটা খারাপ থাকলেও শশুরবাড়ির সাফল্যে উজ্জীবিত সানিয়া। নিজ দেশ না পারলেও শশুরবাড়ির সাফল্যের আশায় ভারতীয় সানিয়া।

মাঝে কোলজুড়ে সন্তান এসেছে। পাকিস্তান-ভারত সম্পর্কটা যেন আরও গভীর হয়েছে। মজবুত হয়েছে। প্রায়ই সানিয়া সংবাদমাধ্যমের একটি প্রশ্নে কপাল কুচকে ফেলেন। সংবাদিকরা জিজ্ঞেস করেন, আপনার ছেলে ভারতের হয়ে খেলবে না কি পাকিস্তানের হয়ে খেলবে। এই প্রশ্নে কপালে তের ভাঁজ ফেলে সানিয়া বারবার বলেছেন, উফ, আর ভালো লাগে না এই প্রশ্নের জবাব দিতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026