যুক্তরাজ্যের ব্রেকন বিকন্স পর্বত এলাকায় পড়ে যাওয়া অভিযাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার (৬ নভেম্বর) পা পিছলে পড়ে যাওয়া ওই অভিযাত্রীকে প্রায় ৫৩ ঘণ্টার চেষ্টার পর গতকাল উদ্ধার করা হয়। খবর যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসি।
তার নাম প্রকাশ না করে অনলাইন বিবিসি বলেছে, ওই ব্যক্তি ব্রেকন বিকনসে ওই গুহায় আটকা পড়েন শনিবার। অবশেষে ৫৩ ঘন্টার চেষ্টায় উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেছে। স্ট্রেচারে করে বাইরে বের করে আনার পর তাকে করতালি দিয়ে স্বাগত জানান উদ্ধারকর্মীরা। পরে তাকে অপেক্ষমাণ একটি এম্বুলেন্সে তোলা হয়। সাউথ অ্যান্ড মিড ওয়েলস কেভ রেসক্যু টিম বলেছে, পাওয়িসে পেনিল্টের কাছে ওগোফ ফ্লাইনন ডডু গুহায় পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হলেও তিনি মানসিক দিক দিয়ে শক্তিশালী আছেন। জরুরি সেবা বিষয়ক লিয়াজোঁ অফিসার এবং উদ্ধার ঘটনার অন্যতম কন্ট্রোলার গ্যারি ইভান্স বলেছেন, এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন প্রায় আড়াইশ মানুষ। একজন উদ্ধারকর্মী পিটার ফ্রাঁসিস বলেছেন, ওই ব্যক্তি একজন অভিজ্ঞ এবং যোগ্য গুহাচারী ছিলেন।
পিছলে পড়ে যাওয়ার পর শরীরে গুরুতর আঘাত পাওয়ায় গুহা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না ওই অভিযাত্রী। পরে সাথে থাকা অন্য অভিযাত্রী পুলিশকে খবর দেন। উদ্ধারকারীরা এলেও আহত অভিযাত্রীকে বের করতে হিমশিম খাওয়ায় অনেক স্বেচ্ছাসেবকরাও উদ্ধারে অংশগ্রহণ করেন। অবশেষে উদ্ধার হলে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্ধারকারীরা।
উদ্ধারকারীদের একজন জানান, আহত ব্যক্তি অভিজ্ঞ ও দক্ষ গুহা অভিযাত্রী। পায়ের নিচ থেকে কিছু সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া পড়ে যাওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের কয়েক জায়গায় আঘাতও লেগেছে বলে জানান তিনি।
কুয়াশা থাকায় এয়ার অ্যাম্বুলেন্সে আসতে না পারায় উদ্ধারের পর আহত ওই অভিযাত্রীকে স্ট্রেচারে করে নামিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হয়। তবে দীর্ঘ সময় আটকে থাকলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে বলে জানিয়েছেন জরুরি সেবা সমন্বয়কারী কর্মকর্তা।
ওয়েলসের গুহায় সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান ছিল এটি। অভিযানে যারা অংশ নিয়েছিলেন, তারা সবাই আন্তর্জাতিকভাবে স্বনামধন্য। অনেকে নর্থ ইয়র্কশায়ারের মতো দূরবর্তী এলাকা থেকেও এসেছেন। কেউ কেউ আবার ২০১৮ সালে থাই গুহায় আটকে পড়াদের উদ্ধার অভিযানেও অংশ নিয়েছিলেন।
Leave a Reply