শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০২

ইংল্যান্ডে দুর্ঘটনার কবলে দোতলা স্কুলবাস

ইংল্যান্ডে দুর্ঘটনার কবলে দোতলা স্কুলবাস

ইংল্যান্ডে দুর্ঘটনায় পড়েছে ৬০ জন শিক্ষার্থীসহ একটি দোতলা স্কুলবাস। দেশটির লিংকনশায়ারের নর্থ হাইকহামে ঘটেছে এ ঘটনা। তবে এতে দুজন শিক্ষার্থী সামান্য আহত হওয়া ছাড়া আর কিছু হয়নি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বাস শিক্ষার্থীদের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিল। এগুলো হচ্ছে স্যার রবার্ট প্যাটিনসন একাডেমি এবং নর্থ কেস্টেভেন একাডেমি। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানই নর্থ হাইকহামের। জানা গেছে, চলতে চলতে হঠাৎ বাসটি একদিকে হেলে যায়। এটি রাস্তার একদম কিনারে চলে গিয়ে নরম মাটিতে পিছলে যায়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে এবং চলাচলের জন্য রাস্তা ফের খুলে দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026