শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩

ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

মঙ্গলবারের তুলনায় ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৩৩ হাজার ১১৭ জন। কিন্তু বুধবার তা বেড়ে হয়েছে ৩৯ হাজার ৩৩০। তবে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। এ খবর দিয়েছে অনলাইন ইভনিং স্ট্যান্ডার্ড।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া বাধ্যতামূলক ঘোষণার পর এই পরিবর্তন দেখা দিয়েছে। তিনি রোগীদের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানান। স্থানীয় এলবিসি রেডিওকে তিনি বলেন, এরই মধ্যে বিপুল পরিমাণ স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেয়া হয়েছে। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই টিকা নিয়ে তারাইশুধু নিরাপদ হয়েছেন এমন নয়। একই সাথে তাদের সহকর্মী ও রোগীদেরও সুরক্ষা নিশ্চিত করেছেন। আমরা জানি হাসপাতালে যেসব মানুষ থাকেন তারা খুব ঝুঁকিতে কাজ করেন।

ওদিকে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স থেকে প্রকাশিত আলাদা এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে করোনায় মারা গেছেন এমন মৃত্যু সনদ দেয়া হয়েছে এক লাখ ৬৭ হাজার মানুষকে। অন্যদিকে ৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে কমপক্ষে পাঁচ কোটি তিন লাখ ৩৬ হাজার ১৩০ জনকে। আগের দিনের তুলনায় এই সংখ্যা ৩৯ হাজার ৮৩৬ বেশি। আর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে প্রায় চার কোটি ৫৮ লাখের বেশি মানুষকে।

উল্লেখ্য, মঙ্গলবার সেখানে করোনা পজেটিভ নিয়ে ২৮ দিনে মারা গেছেন ২৬২ জন। বুধবার তা কমে দাঁড়িয়েছে ২১৪। এ নিয়ে বৃটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪২ হাজার ৩৩৮।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026