ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বৃটেনে বাংলা সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা ‘শীর্ষক এক সেমিনার গত ১১ই নভেম্বর রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী ও ট্রেজারার সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব কন্ঠ পত্রিকার সম্পাদক দুলাল আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মফিজুর রহমান ও ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেজা ফয়সল চৌধুরী শোয়েব।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও দর্পন সম্পাদক মো: রহমত আলী। সভায় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুর রশীদ, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, কমিউনিটি নেতা লোকমান উদ্দিন প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওত করেন- সমাজকর্মী শফিক মিয়া। সভায় বিপুল সংখ্যক সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। প্রীতি ভোজের মাধ্যমে সেমিনারেরর পরিসমাপ্তি ঘটে ।
বক্তারা সেমিনারে বলেন- বৃটেনে কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়া এক যূগান্তকারী ভূমিকা পালন করছে ।কিন্তু বাংলা মিডিয়া আর্থিক সমস্যায় ভূগছে। বাংলা মিডিয়াকে কমিউনিটি, কাউন্সিল ও সরকারের সহযোগিতা করা উচিত। বক্তারা আরো বলেন- বিলেতে বেড়ে ওঠা ছেলে মেয়েদের বাংলা শেখানোর জন্য কাউন্সিলের ফাণ্ড বন্ধ করে দেওয়ায় বাংলা ভাষা ক্ষতিগ্রস্ত হয়েছে ও আগামীতে। বাংলা ভাষার পাঠক সংকোচিত হবে। তাই বৃটেনে বাংলা ভাষাকে ঠিকিয়ে রাখার জন্য বাংলাদেশ হাইকমিশন, স্থানীয় সরকার সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি দুলাল আহমদ চৌধুরী বলেন- বৃটেনের মেইন স্ট্রীমের নিত্য নতুন সংবাদের মাধ্যমে বাংলা পত্রিকা প্রকাশ করা দরকার ও বাংলা ভাষার উন্নয়নে সবাই কাজ করা দরকার। ইউকে বাংলা প্রেস ক্লাবের সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ও প্রধান অতিথিকে একটি আকর্ষণীয় ক্রেষ্ট প্রদান করেন।
সেমিনারে বিপুল সংখ্যক সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটী অনলাইন থেকে সরাসরি সভার কর্মকাণ্ড সম্প্রচার করা হয়। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব কলা মিয়া, প্রভাষক আব্দুল হাই, মাওলানা রফিক আহমদ, আলহাজ্ব নুর বকশ, হাজী ফারুক মিয়া, ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ, মাওলানা তাজুল ইসলাম, হাজী আব্দুল খালিক প্রমুখ।
Leave a Reply