বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২২

আর রাহমান এডুকেশন ট্রাস্ট্রের উদ্যেগে দোয়ারাবাজারে টিউবওয়েল স্থাপন

আর রাহমান এডুকেশন ট্রাস্ট্রের উদ্যেগে দোয়ারাবাজারে টিউবওয়েল স্থাপন

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর তত্ত্বাবধানে দোয়ারাবাজারের বাহাদুরপুরে সুপেয় পানি পানের লক্ষ্যে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
গত ১৪ই নভেম্বর রবিবার পান্ডার গাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ ও সাবেক মেম্বার নবাবুর রহমান এর উপস্থিতিতে এক দোয়ার মাধ্যমে টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোঃ শহিদ উল্লাহ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ শিমুল মিয়া, ইছাক আলী, ইমরান, মিসবাহ উদ্দিনসহ প্রমুখ ও গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আর রাহমান ট্রাষ্ট ইউকের পরিচালক মাওলানা ইমাম নূরুর রহমান টিউবওয়েল স্থাপনের কাজ সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, ব্রিটেন সহ সারা বিশ্বের প্রবাসী অনেক পরিবার যারা সব সময় আর-রাহমান এডুকেশন ট্রাস্টের কার্যক্রমকে উৎসাহ ও সহযোগিতা প্রদান করে আসছেন আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান প্রদান করুন। তাদের এই মহৎ কাজকে কবুল করুন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026