শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১

ভগ্নস্বাস্থ্য জ‌রিপে ব্রিটিশ-বাংলাদেশিরা শীর্ষে

ভগ্নস্বাস্থ্য জ‌রিপে ব্রিটিশ-বাংলাদেশিরা শীর্ষে

বর্ণবাদ ও সামা‌জিক বৈষম্য সরাস‌রি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে বলে মনে করছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ব্রিটেনে ত্রিশের বেশি বয়সীদের মধ্যে স্বাস্থ্যগত দিক থে‌কে সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশিরা। চল‌তি সপ্তাহে ব্রিটেনের সা‌সেক্স ইউ‌নিভা‌র্সিটির প‌রিচা‌লিত জ‌রিপের প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।

ফলাফলে দেখা গেছে, ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত চ‌ল্লিশ বছর বয়সী নারীদের মধ্যে ১৪ শতাং‌শের স্বাস্থ্য ব্রিটেনের ৭০ বছর বয়সী শ্বেতাঙ্গ নারীদের সমান। বাংলাদেশিদের সঙ্গে ভগ্নস্বাস্থ্যের এ তা‌লিকায় রয়েছেন পা‌কিস্তানিরাও। এক্ষেত্রে সরকা‌রের এ বিষয়ে যেমন সমন্বিত কর্ম প‌রিকল্পনা দরকার, তেম‌নি ক‌মিউ‌নি‌টির মানু‌ষের ম‌ধ্যেও স‌চেতনতা বৃ‌দ্ধি কর‌তে উদ্যোগের কোনও বিকল্প নেই।

ব্রিটেনের সেন্টার ফর এই‌জিং বেটারের জ্যেষ্ঠ এভিডেন্ট ম্যা‌নেজার এইডেন ইয়াং বলেছেন, এই গ‌বেষণা বি‌ভিন্ন জা‌তিগত গোষ্ঠীর ম‌ধ্যে যে মারাত্মক স্বাস্থ্যগত বৈষম্য প্রকাশ করেছে তা উদ্বেজনক। বিষয়টি আরও বে‌শি হতাশাজনক এই কারণে যে, গত ২৫ বছ‌রেও প‌রি‌স্থি‌তির কোনও ইতিবাচক প‌রিবর্তন হয়‌নি। প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় ব্রিটেনে প্রত্যেক এথ‌নিক মাইনরেটি ক‌মিউ‌নি‌টির জা‌তিগত তথ্য প্রয়োজন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026