কিডনী ফাউন্ডেশন সিলেট সকলের সহযোগীতায় ডায়ালাইসিস রোগীর সেবার মান যথাসাধ্য উন্নত রেখে এবং কোন ধরনের বিভাজন ছাড়া সকল রোগীর জন্য এক রকম সেবার (যেমন নুতন উন্নত ডায়ালাইসিস মেশিন, সাথের অটো বেড সহ ডায়ালাইসিস কালীন সময়ে হালকা স্ন্যাক্স সেদ্ধ ডিম ১, ১প্যাক লেক্সাস বিস্কুট, আধ কাপ লিকার চা) মান রেখে ডায়ালাইসিস প্রদান করতে সচেষ্ট।
গত বছর মাঝামাঝি সময় থেকে ১৯টি মেশিনে ডায়ালাইসিস দেয়া হচ্ছে। তবে মেশিনের ব্যবস্হা হলেও কিছু মেশিনের সাথে অটো বেড না থাকায় নানা রকম অসুবিধা হচ্ছিল। করোনাকালীন সময়ে আমদানি বন্ধ থাকায় যে কোম্পানী থেকে বেড আনা হতো চাহিদা থাকা স্বত্তেও তারা বেড এবং টেবিল সরবরাহ করতে পারছিল না।
এছাড়াও ডায়ালাইসিসরত অবস্থায় হঠাৎ কারো শারীরিক অসুস্থতা দেখা দিলে ইমার্জেসী জীবনরক্ষাকারী ঔষধসহ একটি ক্রেস ট্রলীর খুব প্রয়োজনীয়তা ছিল। মঙ্গলবার একসাথে পাঁচটা বেড টেবিল সহ ক্রেস ট্রলী ফাউন্ডেশনে এসে পৌঁছেছে। প্রতিটি বেড এর মূল্য ৮৫ হাজার টাকা, টেবিল প্রতিটা ৬ হাজার টাকা এবং ক্রেশ ট্রলী ৭০ হাজার টাকা। একসাথে ৫টা বেড টেবিল এবং ট্রলী পাঠিয়ে দিয়েছে কোম্পানি। তবে তাদের টাকা এখনো পরিশোধ করা হয়নি।
ডায়ালাইসিস ইউনিট এর অত্যন্ত প্রয়োজনীয় এই সামগ্রীগুলোর কোনটি যদি কেউ স্পন্সর করে মানবতার সেবায় (সদকায়ে জারিয়া) নিজেকে নিয়োজিত করতে চান তাহলে আর্থিক দিক থেকে কিডনী ফাউন্ডেশনের রোগীদের অনেক উপকার হয়। আর্তমানবতার সেবা ও কল্যানে বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসতে আহবান জানিয়েছে কিডনী ফাউন্ডেশন সিলেট।
Leave a Reply