শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯

মুহাম্মদ তাহির আলী ও জিল্লুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

মুহাম্মদ তাহির আলী ও জিল্লুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কমিউনিটি নেতা আলহাজ্ব মুহাম্মদ তাহির আলী ও আলহাজ্ব মুহাম্মদ জিল্লুল হক স্মরণে অরগেনাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়েল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড নেশনের উদ্যোগে গত ১৪ই নভেম্বর রবিবার পূর্ব লণ্ডনের ব্রিকলেনের এক রেস্টুরেন্টে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী ও প্রেস সেক্রেটারী শেখ মো: মফিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুমদ্বয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন- সংগঠণের এসিস্ট্যান্ট সেক্রেটারী সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, পোর্টসমাউথ শাখার সভাপতি মাসুদ আহমদ, আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, লণ্ডন শাখার সভাপতি নাজমুল হোসেন চৌধুরী, মাওলানা রফিক আহমদ, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, হাজী কলা মিয়া, রুকন আহমদ চৌধুরী, মৌলভী শামসুল ইসলাম, জিতুজ্জামান হক, সুহেল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন- মরহুম আলহাজ্ব তাহির আলী ও মরহুম জিল্লুল হক বিলেতে মুক্তিযুদ্ধ সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সমাজের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছেন। মসজিদ, মাদ্রাসা ও শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তারা ছিলেন সমাজের জন্য রোল মডেল। তাদের দেখানো পথ অনুসরন করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে যেতে হবে। মরহুম জিল্লুল হক ও হাজী তাহির আলীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ খাইরুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026