শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯

শিশু নিয়ে হাউস অব কমন্সে প্রবেশ নিষিদ্ধ

শিশু নিয়ে হাউস অব কমন্সে প্রবেশ নিষিদ্ধ

স্টেলা ক্রিজি তার তিন মাসের ছেলে সন্তানকে বুকে ঝুলিয়ে পার্লামেন্টে এসেছিলেন। সম্প্রতি ব্রিটেনের সংসদ সদস্যরা শিশু সন্তানদের নিয়ে পার্লামেন্টে আসার অনুমতির জন্যে ক্যাম্পেইন করছিলেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

কিন্তু বিধি বাম! হাউস অব কমন্সের স্পিকার গম্ভীর কণ্ঠে বললেন অর্ডার, অর্ডার, স্টেলা ক্রিজি আপনাকে বলছি আপনি পার্লামেন্টে আপনার ‘সেকেন্ড জব’ অর্থাৎ শিশু সন্তানকে নিয়ে আসতে পারেন না। তখন স্টোল বুকে ঝুলানো ব্যাগে শিশুটি ঘুমাচ্ছিল।

পার্লামেন্ট থেকে ইমেইলে মিস স্টেলাকে বিষয়টি নিয়ে তার আচরণ ও সংসদের আচরণ বিধির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। স্টেলা আক্ষেপ করে বলেন, শিশুকে বুকে নিয়ে আমি সংসদে কথা বলতে পারব না, এটি বিধিতে পরিণত করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026