শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮

যুক্তরাজ্যে দুই জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে দুই জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দুই জনের দেহে শনাক্ত করা হয়েছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৪ দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

শুক্রবার দেশটি নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সঙ্গে সম্পর্কিত দু’জনের দেহে করোনার এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এর আগে এ ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে ব্রিটেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৬ দেশকে লাল তালিকায় যুক্ত করে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাতের শেষ দিকে আমার সঙ্গে ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ যোগাযোগ করে। আমাকে জানানো হয় যে, ব্রিটেনে অন্তত দু’জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন চেমসফোর্ডে এবং অন্যজন নটিংহামে। আমরা তাৎক্ষণিকভাবে ওই দু’জনকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি এবং কন্টাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026