মার্কিন চ্যাট-শো হোস্ট অপরাহ উইনফ্রে এর সঙ্গে এক সাক্ষাৎকারের সময় প্রিন্সের পুত্রবধূ মেগান মার্কেল, যার মা একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান, মার্চ মাসে দাবি করেছিলেন যে তার সন্তানদের ত্বক কতোটা কালো হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ পরিবারের একজন।
তিনি তার নাম প্রকাশ করতে অস্বীকার করেন, কিন্তু উইনফ্রে পরে নিশ্চিত করেন যে এটি রানী বা তার স্বামী প্রিন্স ফিলিপ নয়। প্রিন্স অফ ওয়েলস অফিস দাবি করেছে যে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী তার ভবিষ্যত নাতি-নাতনিদের গায়ের রঙ নিয়ে ‘কল্পকাহিনী’ হিসেবে অনুমান করেছিলেন।
ক্লারেন্স হাউজ এই দাবি অস্বীকার করে বিবৃতিতে বলেন, এটি কল্পকাহিনী, এ নিয়ে আর মন্তব্যের প্রয়োজন নেই। দ্য সান বলছে রাজপরিবারের আইনজীবীদের এই দাবির বিষয়ে সতর্ক করা হয়েছে।
ক্রিস্টোফার এন্ডারসনের বই ব্রাদারস এন্ড ওয়াইফ:ইনসাইড দ্য প্রাইভেট লাইফ অব উইলিয়াম, কেট, হ্যারী এন্ড মরগান যেটা ৩০ নভেম্বর বের হবে সেটা অনুযায়ী প্রশ্নকারী আত্মীয় ছিলেন প্রিন্স চার্লস।
Leave a Reply