শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪

ইসলামের সমালোচনায় ব্রিটিশ মিডিয়া: সানডে টাইমস সম্পাদকের স্বীকারোক্তি

ইসলামের সমালোচনায় ব্রিটিশ মিডিয়া: সানডে টাইমস সম্পাদকের স্বীকারোক্তি

সানডে টাইমস সম্পাদক এমা ঠাকার বলছেন, ব্রিটিশ সংবাদপত্রগুলো মুসলমানদের খবর উপস্থাপনে ভুল করছে এবং এক্ষেত্রে তাদের আরো বৈচিত্রময় কর্মী নিয়োগ করতে হবে। এ খবর দিয়েছে গার্ডিয়ান।

এমা এ ব্যাপারে ব্রিটেনের মুসলিম কাউন্সিলের অভিযোগ স্বীকার করে বলেন, এমনকি আমার কাগজও ইসলামের অতিরিক্ত সমালোচনা করে। কোনো কোনো সময় ইসলামের ইস্যুগুলো আমরা কেবল ভিন্ন দৃষ্টিতে দেখি।

এমা বলেন, কিছু সমালোচনা সঠিক এবং তা প্রয়োজনীয় তবে আমাদের সংবাদের কভারেজ যেন ন্যায্য কিন্তু নির্ভীক হয় এবং আমাদের মন্তব্যকারীরা দৃঢ় কিন্তু দায়িত্বশীল হয়।

মুসলিম কাউন্সিলের জরিপ বলছে, ২০১৮ ও ২০১৯ সালে ৪৮ হাজার অনলাইন প্রবন্ধ পর্যালোচনায় দেখা গেছে ৫৯ শতাংশ খবরই ইসলাম বিদ্বেষি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026