শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪

যুক্তরাজ্যে কোভিডে আক্রান্ত প্রতি ৬০ জনে ১ জন

যুক্তরাজ্যে কোভিডে আক্রান্ত প্রতি ৬০ জনে ১ জন

যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনে ৫০০০০ এরও বেশি নতুন কোভিড ১৯ কেস রিপোর্ট করেছে। বর্তমানে হাসপাতালে ৭৩৭৩ কোভিড রোগী রয়েছে। যার মধ্যে ৮৯৫ জন ভেন্টিলেশন বেডে রয়েছেন।

প্রতি ৬০ জনে একজন কোভিড আক্রান্ত। উত্তর আয়ারল্যান্ডে এ হার ৪৫ জনে একজন এবং স্কটল্যান্ডে প্রতি ৬৫ জনে একজন। গত কয়েক সপ্তাহ ধরে সমগ্র যুক্তরাজ্য জুড়েই বাড়ছে কোভিড সংক্রমণ। গত সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির এ ধারা অব্যাহত ছিল বলে জানিয়েছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)।

গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, ইংল্যান্ডের সব থেকে বেশি সংক্রমণ বেড়েছে নর্থ ইস্ট, ইয়র্কশায়ার, হাম্বার এবং লন্ডনে। ২৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ইংল্যান্ডে দুই বছরের শিশু থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এবং ৩৫ থেকে ৪৯ বছর বয়স্কদের মধ্যে সবথেকে বেশি কোভিড সংক্রমিত হয়েছে। তবে ৭০ বছরের বেশি বয়স্কদের মধ্যে সংক্রমণের হার কমেছে। এরমধ্যে গতকাল জুলাইয়ের পরে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ব্রিটেনে।

সরকারী তথ্য অনুসারে, সর্বশেষ ২৪ ঘন্টার মধ্যে আরও ৫০,৫৮৪ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। তথ্যটি আরও দেখায় যে একটি ইতিবাচক কোভিড পরীক্ষার ২৮ দিনের মধ্যে আরও ১৪৩ জন মারা গেছে, মহামারী শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাস-সম্পর্কিত মৃত্যুর মোট সংখ্যা ১৪৫,৪২৪ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026