ব্রিটিশ নাগরিকরা যখন ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তখন তাদের ওমিক্রনের বিরুদ্ধে নতুন করে এ যুদ্ধ শুরু করতে হচ্ছে। বিধিনিষেধ মেনে চলে বরং ক্রিসমাস উদযাপনকে নিশ্চিত করতে বলছেন বিশেষজ্ঞরা। ডেইলি মেইল।
এই ক্রিসমাসে কোভিড বিধিনিষেধ একেবারেই মানতে পারছেন না ব্রিটিশ নাগরিকরা। প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রিসভাকে সতর্ক করে বলেছেন, ওমিক্রন ভাইরাসটি আগের স্ট্রেনের তুলনায় ‘বেশি সংক্রমণযোগ্য’ এবং এটি দ্রুত যুক্তরাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে।
গত বছর ক্রিসমাস উদযাপন হয়নি। এবারও তা হাতছাড়া হয়ে গেলে আপসোস ও আক্ষেপের শেষ থাকবে না। ফুটবল, সঙ্গীত কনসার্ট, সমাবেশস্থলে ভ্যাকসিন পাসপোর্ট দেখিয়ে যেতে বলা হয়েছে। দিনে হাজার খানেক ব্রিটিশ নাগরিক কোভিডে আক্রান্ত হচ্ছেন এবং তা তিনদিন অন্তর দ্বিগুণ হচ্ছে।
Leave a Reply