বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫

কানাডার উদ্দেশে দেশ ছাড়লেন মুরাদ হাসান

কানাডার উদ্দেশে দেশ ছাড়লেন মুরাদ হাসান

দেশজুড়ে সকাল থেকেই গুঞ্জন শুনা যাচ্ছিল দেশ ছাড়ছেন ডা. মুরাদ হাসান। অবশেষে দেশ ছেড়েছেন বিতর্কিত বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।

দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মুরাদ দেশে থাকবেন না বিদেশে যাবেন এটি তার ব্যাপার। এখানে সরকারের কিছু করার নেই। তার এই বক্তব্যের পর গুঞ্জন আরও জোরালো হয়। যদিও সন্ধ্যা পর্যন্ত ডা. মুরাদের বিদেশে যাওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি। রাত পৌনে নয়টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে জানান সেখানে দায়িত্বরত একজন নিরাপত্তা কর্মকর্তা।

গত চার দিন ধরে অগোচরে থাকা মুরাদকে এদিন রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় দেখা যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে৮৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। প্রথমে রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশত্যাগের কথা থাকলেও সেটি বিলম্ব হয়। এমিরেটসের ফ্লাইটটি কিছুটা দেরি করে রাত ১টার পর শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।

ওই কর্মকর্তা জানান, দুবাই হয়ে ফ্লাইটটি কানাডা যাবে। ওদিকে তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ৯৪টি ভিডিও লিংক সরিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাঠানো মুরাদ হাসানের ২৬৮টি লিংকের মধ্যে ১৭৪টি এখনো সরানো বাকি আছে।

বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সঙ্গে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) এক মতবিনিময়ে নাসিম পারভেজ এ কথা বলেন। রাজধানীর রমনায় বিটিআরসি’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিমানবন্দরে বিতর্কিত এ সংসদ সদস্যকে অনেকটা নির্বিঘ্নেই ফ্লাইটে ওঠতে দেখা যায়। এসময় জিন্স প্যান্ট ও ব্লেজার পরা মুরাদের ডান হাতে ছিল মেরুন রঙের একটি হ্যান্ড লাগেজ, বাম হাতে ধরা ছিল পাসপোর্ট,  কাঁধে ছিল একটি চামড়ার ব্যাগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন তিনি।

প্রসঙ্গত, বিএনপির এক শীর্ষ নেতার মেয়েকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার মধ্যেই ডা. মুরাদ হাসানের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপের ওই অডিওতে মুরাদ হাসানকে অশ্লীল কথাবার্তা ও নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। এরপর সোমবারই (৬ ডিসেম্বর) মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026